সিইও দফতরের সামনে বিক্ষোভ-ধর্না প্রদেশ কংগ্রেসের
কলকাতা, ২ মার্চ (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা কোথায়, সোমবার এই প্রশ্নে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র নিশানা করল কংগ্রেস। এসআইআর-এর ন
সিইও দফতরের সামনে বিক্ষোভ-ধর্না প্রদেশ কংগ্রেসের


কলকাতা, ২ মার্চ (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা কোথায়, সোমবার এই প্রশ্নে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র নিশানা করল কংগ্রেস। এসআইআর-এর নামে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া এবং প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারকে বিবেচনাধীন রাখার প্রতিবাদে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ ও ধর্না করেন প্রদেশ কংগ্রেস কর্মীরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, চূড়ান্ত তালিকায় মৃত ভোটারদের নাম আছে। অথচ, জীবিত অনেকের নাম বাদ। তামাশার শুনানির পরেও ৬০ লক্ষ বিবেচনাধীন কেন? এত দিন ধরে কাগজ দেখে কী করল তা হলে কমিশন? এখন সুকৌশলে বিচার বিভাগের উপরে দায় চাপানোর চেষ্টা চলছে। কমিশনের সামনে ঘণ্টাখানেক অবস্থানের পরে প্রতীকি প্রতিবাদ হিসাবে চূড়ান্ত ভোটার তালিকা জ্বালিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande