‘জোর করে বলুন, জয় মা কালী’, সভায় আর্জি নীতিন নবীনের
উত্তর দিনাজপুর, ২ মার্চ (হি. স. ) : কলকাতার মা কালীর জয়ধ্বনির সাথে একবার জোর করে বলুন, জয় মা কালী! জয় মা কালী! জয় মা ভারতী! আজ এই মাটি, বাংলার এই পবিত্র ভূমিকে প্রণাম জানাচ্ছি। সোমবার ইসলামপুরে পরিবর্তন সভায় এভাবে প্রার্থনা জানান বিজেপি-র সর্বভা
নীতিন নবীন


উত্তর দিনাজপুর, ২ মার্চ (হি. স. ) : কলকাতার মা কালীর জয়ধ্বনির সাথে একবার জোর করে বলুন, জয় মা কালী! জয় মা কালী! জয় মা ভারতী! আজ এই মাটি, বাংলার এই পবিত্র ভূমিকে প্রণাম জানাচ্ছি। সোমবার ইসলামপুরে পরিবর্তন সভায় এভাবে প্রার্থনা জানান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

তিনি বলেন, আজ আমরা এখানে মা কালীর পুজো করলে আমাদের আদালত থেকে অনুমতি আনতে হয়। কিন্তু মমতা দিদি, নামাজ পড়ার কথা উঠলে আপনি তো পুরো ছাড় দিয়ে রেখেছেন—যেখানে খুশি নামাজ পড়ো, যখন খুশি নামাজ পড়ো। কিন্তু মা কালীর পুজোর জন্য আমাদের আদালতের দরজায় ধাক্কা দিতে হয়। এটাই আপনার চিন্তাভাবনা, আর এই চিন্তার বিরুদ্ধেই বিজেপি কর্মীরা এই পরিবর্তন যাত্রা বের করেছে, যা মানুষের মধ্যে পরিবর্তনের জোয়ার আনবে।

নীতিন নবীন বলেন, “৫০০০ কিলোমিটারের এই যাত্রা বেরিয়েছে বন্ধুরা। বাংলার প্রতিটি কোণায় যাবে। বাংলার মানুষের সাথে যে ধোঁকাবাজি আর জালিয়াতি হয়েছে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব। বাংলার মানুষ যে শুধু ঘোষণার সরকার পেয়েছে, যে সরকার শুধু অহংকারের সাথে বাংলায় অরাজকতা চালিয়েছে, সেই সরকারকে উপড়ে ফেলার পাশাপাশি আমরা এখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের পথে চলা এক সুরক্ষিত বাংলা গড়ার সরকার দেব।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande