‘ভবানীপুরে আমিই জিতব’, ‘পক্ষপাতদুষ্ট’ কমিশনকে বিঁধে চ্যালেঞ্জ মমতার
কলকাতা, ২ মার্চ (হি. স. ) : “ভবানীপুরে আমিই জিতব।” সোমবার কলকাতায় এক সভায় প্রত্যয়ের সঙ্গে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২ মার্চ (হি. স. ) : “ভবানীপুরে আমিই জিতব।” সোমবার কলকাতায় এক সভায় প্রত্যয়ের সঙ্গে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ দিন প্রথমবার মুখ খুলে কমিশনকে চ্যালেঞ্জ করলেন তিনি। পাশাপাশি কমিশন ও কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তিনি।

ভোটারদের নাম ভ্যানিশ করা হচ্ছে, এই অভিযোগ করে নাম না করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, “দেশের সংবিধান বিপদে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বিপদে। তাঁরা সমস্যায় পড়েছেন। কমিশন পক্ষপাতদুষ্ট।”

মঙ্গলবার দোলযাত্রা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের তরফে দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে মিলন উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande