
উত্তর দিনাজপুর, ২ মার্চ (হি. স. ) : ইসলামপুরের নাম ঈশ্বরপুর করার অঙ্গীকার করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সোমবার তিনি পরিবর্তন যাত্রায় বেড়িয়ে লক্ষ্যপূরণের জন্য শঙ্খধ্বনি দেওয়ার আর্জি জানান।
তিনি বলেন, বাংলার এই ভূমি, যার নাম এখন ইসলামপুর, তাই তো? একে কী বানাতে হবে? ঈশ্বরপুর! তাই ইসলামপুরকে ঈশ্বরপুরে বদলে দেওয়ার জন্য একবার বিজেপির এই পরিবর্তন যাত্রার শঙ্খনাদ করুন। আপনাদের নিজেদের সরকার তৈরি হবে; তখন ইসলামপুর আর থাকবে না, ঈশ্বরপুর হয়ে উঠবে এবং আপনাদের সেই স্বপ্ন সত্যি হবে।
তিনি বলেন, “এই পবিত্র ভূমি—যা আমাদের রাজবংশী সমাজের মহান সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মা জির চিন্তাভাবনার প্রতিধ্বনি; বাংলার শেষ হিন্দু রাজা মহারাজা লক্ষ্মণ সেনের বীরত্বের মাটি; মহান বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের বলিদানের এই তপোভূমি—একে আমরা ঈশ্বরপুর বানিয়েই ছাড়ব। এই সংকল্প নিয়েই আমরা এই পরিবর্তন যাত্রা শুরু করছি।
আজ বাংলার কোণায় কোণায় সাধারণ মানুষের মনে যে আগুন জ্বলছে, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যে জেদ নিজের বুকে চেপে রেখেছে, তা হলো পরিবর্তনের আগুন, পরিবর্তনের আগুন, পরিবর্তনের আগুন! এই আগুনকে এবার রাস্তায় নিয়ে আসতে হবে। মানুষের প্রত্যাশাকে রাস্তায় নিয়ে আসতে হবে এবং এই লড়াই এবার আমরা রাজপথে লড়ব। পশ্চিমবঙ্গের এই মমতা সরকারকে উপড়ে ফেলার সংকল্প নেব আমরা।
সভার শুরুতে নীতিন নবীন প্রণাম জানান,
‘পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় যাঁর যোগাযোগ রয়েছে, সেই বর্ষীয়ান নেতা’, রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, দলের তিন বর্ষীয়ান সাংসদ—কার্তিক চন্দ্র পাল, খগেন মুর্মু, রাজু বিস্তা, বিহার সরকারের মন্ত্রী দিলীপ জয়সওয়াল, দলের বিধায়কবৃন্দ; জেলা সভাপতি; প্রদেশের পদাধিকারীবৃন্দ, জেলার উপস্থিত মুরুব্বি, সমস্ত সাধারণ মানুষ এবং মা-বোন-যুব বন্ধুদের সবাইকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত