৮৪টি তফসিল অধ্যুষিত এলাকায় বিশেষ কর্মসূচি ঘোষণা অভিষেকের
কলকাতা, ২ মার্চ (হি. স. ) : সোমবার নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচি সভায় তফসিল-অধ্যুষিত এলাকার বাসিন্দাদের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনে নজরে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ভোটব্যাঙ্ক। দোলে
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২ মার্চ (হি. স. ) : সোমবার

নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচি সভায় তফসিল-অধ্যুষিত এলাকার বাসিন্দাদের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী নির্বাচনে নজরে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ভোটব্যাঙ্ক। দোলের পর নতুন কর্মসূচি তৃণমূলের। ৮৪টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি অধ্যুষিত বিধানসভায় বিশেষ প্রচার চালাবে শাসকদল। দলের তরফে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। সেই গাড়িতে ৩-৪জন থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তাঁর।

বিজেপির রথযাত্রার কর্মসূচিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “আষাঢ়-শ্রাবণ মাসে রথযাত্রা হয় বলে জানি। কিন্তু ফেব্রুয়ারি মাসে রথযাত্রা আবার কী?” তাঁর হুঙ্কার, “চোর চিটিংবাজদের রথ। রথ যত্নে রাখুন। ওই রথেই গুজরাত ফিরে যেতে হবে। অন্তর্যামী আগামী দিনে ফল দেখিয়ে দেবে। বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে।” বাংলায় বিজেপিকে রুখে দেওয়া হলে কেন্দ্রে তাদের সরকার থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande