প্রাক-বাজেট বৈঠকে পরিবহন ও পর্যটন মন্ত্রী, দফতরভিত্তিক বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা
আগরতলা, ২ মার্চ (হি.স.) : আসন্ন ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনকে সামনে রেখে প্রাক-বাজেট বৈঠকে অংশ নিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার রাজ্য সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজি
পর্যটন মন্ত্রী ও অর্থমন্ত্রী


আগরতলা, ২ মার্চ (হি.স.) : আসন্ন ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনকে সামনে রেখে প্রাক-বাজেট বৈঠকে অংশ নিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার রাজ্য সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

আগামী ১৩ মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে বিভিন্ন দফতরের প্রস্তাবিত আর্থিক বরাদ্দ ও প্রয়োজনীয়তা নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পরিবহন, পর্যটন, খাদ্য ও ভোক্তা বিষয়ক দফতরের জন্য প্রস্তাবিত আর্থিক বরাদ্দ নিয়ে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে চলতি অর্থবর্ষের আনুমানিক আয়-ব্যয়, ২০২৫-২৬ অর্থবর্ষের অস্থায়ী সংশোধিত এস্টিমেট এবং ২০২৬-২৭ সালের বাজেট এস্টিমেট নিয়ে পর্যালোচনা করা হয়।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট দফতরগুলির তহবিলের প্রয়োজনীয়তা, খাতভিত্তিক বরাদ্দ এবং আগামী অর্থবর্ষের পরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলি অর্থমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে। আনুমানিক আয়-ব্যয় সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রস্তাবনাও জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অর্থ দফতরের কর্মকর্তারা জানান, বার্ষিক বাজেট পেশের আগে বিভিন্ন দফতরের সঙ্গে এ ধরনের প্রাক-বাজেট বৈঠক একটি নিয়মিত প্রক্রিয়া। চলতি বছরের সংশোধিত এস্টিমেট এবং পরবর্তী অর্থবছরের সম্ভাব্য আর্থিক প্রয়োজনীয়তার ভিত্তিতেই চূড়ান্ত বরাদ্দ নির্ধারণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande