(আপডেট) আগ্রায় গাছে গাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু, সমবেদনা মুখ্যমন্ত্রী যোগীর
আগ্রা, ২০ মার্চ (হি.স.): আগ্রায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্য-সহ মোট ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্
আগ্রায় গাছে গাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু


আগ্রা, ২০ মার্চ (হি.স.): আগ্রায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্য-সহ মোট ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আহতদের সহায়তার জন্য| মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এই বিষয়ে জানা গেছে|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটাওয়ার বাসিন্দা একই পরিবারের ৯ জন বোলেরো গাড়িতে চেপে বুধবার রাজস্থানের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ে বৃহস্পতিবার রাতে আগ্রার চিত্রাহাট থানা এলাকায় পাই গ্রামের কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই এক বৃদ্ধ, বৃদ্ধের ছেলে, বউমা, নাতনি ও গাড়ির চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে যান| রাতেই উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। গাড়ির জানলা ভেঙে সবাইকে বের করা হয়। খবর পেয়ে চিত্রাহাট থানার পুলিশও পৌঁছয়। তারা আশঙ্কাজনক অবস্থায় থাকা জখম ৪ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটে।

আগ্রার ডিসিপি (পূর্ব) অভিষেক আগরওয়াল বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায়, চিত্রাহাট থানা এলাকায় একটি গাড়ির গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন; আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে| মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠানো হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande