পরপর দু'বার ভূকম্পন সিকিমে, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর নেই
গ্যাংটক, ২০ মার্চ (হি.স.): পর পর দু''বার কেঁপে উঠল সিকিমের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর ৪টে ২৬ মিনিটে সিকিমের মঙ্গনে ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়। অন্যটি এ দিন ভোর ৪টে ৩৭ মিনিটে হয়| গ্যাংটক
ভূমিকম্প


গ্যাংটক, ২০ মার্চ (হি.স.): পর পর দু'বার কেঁপে উঠল সিকিমের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর ৪টে ২৬ মিনিটে সিকিমের মঙ্গনে ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়। অন্যটি এ দিন ভোর ৪টে ৩৭ মিনিটে হয়| গ্যাংটকে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। সেই কম্পনের মাত্রা ছিল ২.৭। এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে অনেকের মনে| পরপর দু'বার কম্পনে চিন্তার ভাঁজ পড়েছে সিকিমবাসীদের একাংশের মধ্যে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande