'মমতা দিদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন', জানালেন মুখ্যমন্ত্রী ওমর
শ্রীনগর, ২০ মার্চ (হি.স.): নির্বাচন কমিশনের সঙ্গে ''দ্বৈরথে'' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রাজ্যের প্রায় ৫০ জনের বেশি আধিকারিককে কমিশনের বদলির প্রতিবাদ জানিয়েছেন মমতা
ওমর আবদুল্লাহ


শ্রীনগর, ২০ মার্চ (হি.স.): নির্বাচন কমিশনের সঙ্গে 'দ্বৈরথে' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রাজ্যের প্রায় ৫০ জনের বেশি আধিকারিককে কমিশনের বদলির প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে সমাজ মাধ্যমেও লিখেছিলেন মমতা| মমতার সেই পোস্ট শেয়ার করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, এই ব্যাপক বদলি শুধুমাত্র অবিজেপি-শাসিত রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গেই ঘটে। কিন্তু তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে, পশ্চিমবঙ্গ আবারও প্রমাণ করবে, যা আমি বরাবরই সত্যি বলে বিশ্বাস করে এসেছি সরকারি আধিকারিকেরা নয়, রাজনৈতিক দলের নেতারাই দলকে নির্বাচনে জেতানোর কারিগর। নির্বাচন কমিশনের কোনও চেষ্টাই ফলাফল বদলাতে পারবে না। ভোট গণনার দিনে মমতা দিদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande