
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহের সঙ্গে শুক্রবার বৈঠক হলো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি ভারত-বাংলাদেশের অগ্রগতির বিষয়ে কথা হয়েছে।
এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনার মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ