দু'দিনের মহারাষ্ট্র সফর উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানের
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান শনিবার ও রবিবার (২১ ও ২২ মার্চ) দু''দিন মহারাষ্ট্র সফর করবেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর এটিই হতে চলেছে তাঁর প্রথম মহারাষ্ট্র সফর। উপরাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, শনিবার নাগপুরের মহর
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান


নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান শনিবার ও রবিবার (২১ ও ২২ মার্চ) দু'দিন মহারাষ্ট্র সফর করবেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর এটিই হতে চলেছে তাঁর প্রথম মহারাষ্ট্র সফর।

উপরাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, শনিবার নাগপুরের মহর্ষি ব্যাস অডিটোরিয়ামে ভারতীয় যুব সংসদের ২৯-তম জাতীয় অধিবেশনের সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান। পরে, রতন টাটা মহারাষ্ট্র স্টেট স্কিলস ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি। এছাড়া, মুম্বইয়ের লোক ভবনে ৬৪ জৈন দীক্ষা গ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

রবিবার উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান মহারাষ্ট্রের পুণেতে উরুলি কাঞ্চনে নিসর্গোপচার আশ্রমের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande