রানী অবন্তীবাঈ লোধীর বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহের
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লোধীর বলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানান, বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লো
রানী অবন্তীবাঈ লোধীর বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহের


নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লোধীর বলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানান, বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লোধীর জীবন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের এক অভূতপূর্ব উদাহরণ। ১৮৫৭ সালের বিদ্রোহে তিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং আত্মসমর্পণের পরিবর্তে আত্মবলিদানকে বেছে নিয়েছিলেন। তাঁর আত্মবলিদান দেশের উদ্দেশে সমর্পণ ও আত্মসম্মানের এক শাশ্বত বার্তা প্রেরণ করে। রানীর বলিদান দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande