

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন লাদাখ ও দিল্লির উপরাজ্যপাল| শুক্রবার সমাজ মাধ্যমে দুটি পৃথক পোস্টে এই বিষয়ে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে|
শুক্রবার সমাজ মাধ্যমের একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
পাশাপাশি, এ দিন অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ