প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মুর্মু , নিলেন আশীর্বাদ
মথুরা, ২০ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার তাঁর সফরের দ্বিতীয় দিনে বৃন্দাবনে প্রসিদ্ধ সন্ত প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি শ্রীহিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে পৌঁছান, সেখানে তিনি প্রেমানন্দ মহারাজের দর্
রাষ্ট্রপতি


মথুরা, ২০ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার তাঁর সফরের দ্বিতীয় দিনে বৃন্দাবনে প্রসিদ্ধ সন্ত প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি শ্রীহিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে পৌঁছান, সেখানে তিনি প্রেমানন্দ মহারাজের দর্শন করেন এবং তাঁর সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পুরো মথুরা-বৃন্দাবন এলাকায় নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। তিনি সকাল প্রায় ৭টা ৩০ মিনিট নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে আশ্রমে পৌঁছান।

প্রেমানন্দ মহারাজ রাষ্ট্রপতিকে ব্রজের মহিমা এবং সেবা ভাবনার গুরুত্ব ব্যাখ্যা করেন। এই আধ্যাত্মিক মিলন কেবল ব্রজবাসী নয়, বরং সারাদেশের ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। আশ্রমে পৌঁছালে প্রেমানন্দ মহারাজের শিষ্য ও অনুগামীরা রাষ্ট্রপতিকে ভব্য ও প্রথাগত স্বাগত জানান। এরপর রাষ্ট্রপতি মুর্মু এবং পূজ্য মহারাজের মধ্যে কথোপকথন হয়।

এই সাক্ষাতের সময় মূলত আধ্যাত্মিকতা, নিঃস্বার্থ সেবা এবং জনকল্যাণের মতো গভীর বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতি নিম করোলি বাবার স্মারকও পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে একটি নতুন অঙ্কোলজি ব্লকের উদ্বোধন করবেন। নিজের এই সফরের সময় রাষ্ট্রপতি সাধ্বী ঋতাম্ভরা দ্বারা স্থাপিত সংস্থা বাৎসল্য গ্রামও পরিদর্শন করবেন। তাঁর এই সফর ২১ মার্চ গোবর্ধনের দনঘাটি মন্দিরে প্রার্থনার মাধ্যমে সমাপ্ত হবে। নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাত মাইলের ঐতিহ্যবাহী গোবর্ধন পরিক্রমা করবেন।

রাষ্ট্রপতির মথুরা ও বৃন্দাবন সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা করেছে। জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং নিরাপত্তা জনিত কারণ এবং জঙ্গি সংগঠনের সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে পুরো জেলাকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করেছেন। জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নির্দেশ অনুসারে, মথুরা জেলার সীমানায় এই নিষেধাজ্ঞা ১৯ মার্চ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং ২১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে জেলায় ড্রোন, ঘুড়ি বা যে কোনও ধরনের বেলুন ওড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande