অবৈধ অনলাইন বেটিংয়ে কড়া কেন্দ্র, ৩০০ ওয়েবসাইট ও অ্যাপ ব্লক
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : অবৈধ অনলাইন জুয়া ও সাট্টাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সাম্প্রতিক অভিযানে আরও ৩০০টি ওয়েবসাইট ও অ্যাপ ব্লক করা হয়েছে। শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ‘অনলাইন গেমিং অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর থ
অবৈধ অনলাইন বেটিংয়ে কড়া কেন্দ্র, ৩০০ ওয়েবসাইট ও অ্যাপ ব্লক


নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : অবৈধ অনলাইন জুয়া ও সাট্টাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সাম্প্রতিক অভিযানে আরও ৩০০টি ওয়েবসাইট ও অ্যাপ ব্লক করা হয়েছে।

শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ‘অনলাইন গেমিং অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর থেকেই এই ধরনের বেআইনি কার্যকলাপের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। নতুন আইনের আওতায় ইতিমধ্যেই প্রায় ৪,৯০০টি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের পদক্ষেপ মিলিয়ে মোট ৮,৪০০টিরও বেশি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক অভিযানে মূলত অনলাইন স্পোর্টস বেটিং প্ল্যাটফর্ম, অনলাইন ক্যাসিনো (স্লট, রুলেট, লাইভ ডিলার টেবিল) এবং বেটিং এক্সচেঞ্জগুলিকে টার্গেট করা হয়েছে। পাশাপাশি সাট্টা নেটওয়ার্কের উপরও কড়া নজরদারি চালানো হয়েছে।

এছাড়াও সাট্টা-মটকা জুয়া চক্র এবং আসল টাকা জেতার প্রলোভন দেখানো কার্ড গেম অ্যাপগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রের এই পদক্ষেপে অবৈধ অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande