দুর্ঘটনায় আহত কল্কি ধামের পীঠাধীশ্বর, ফোন করে আচার্য প্রমোদ কৃষ্ণমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
গাজিয়াবাদ, ২০ মার্চ (হি.স.): রাজেন্দ্র নগরের বাসভবনে পা পিছলে পড়ে আহত শ্রী কল্কি ধামের পীঠাধীশ্বর আচার্য প্রমোদ কৃষ্ণমের স্বাস্থ্যের খোঁজ নিতে শুক্রবার তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৮ মার্চ দুপুরে নিজের বাসভবনের শৌচাগারে পা পিছল
আচার্য প্রমোদ কৃষ্ণম


গাজিয়াবাদ, ২০ মার্চ (হি.স.): রাজেন্দ্র নগরের বাসভবনে পা পিছলে পড়ে আহত শ্রী কল্কি ধামের পীঠাধীশ্বর আচার্য প্রমোদ কৃষ্ণমের স্বাস্থ্যের খোঁজ নিতে শুক্রবার তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৮ মার্চ দুপুরে নিজের বাসভবনের শৌচাগারে পা পিছলে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পান আচার্য প্রমোদ কৃষ্ণম।

আঘাত পাওয়ার পরপরই তাঁকে যশোদা মেডিসিটিতে ভর্তি করা হয়েছিল, যেখানে চিকিৎসকরা তাঁর কপালে ২০টিরও বেশি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আচার্য প্রমোদ কৃষ্ণম জানান যে, শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাঁকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী তাঁর চোটের কারণ এবং বর্তমান চিকিৎসার খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং যে কোনও ধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande