চা শ্রমিকদের দুয়ারে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার, নকশালবাড়িতে জোরদার জনসংযোগ
শিলিগুড়ি, ২০ মার্চ (হি.স.): শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার শুক্রবার নকশালবাড়ির মাঞ্জা চা বাগানে জোরকদমে জনসংযোগ সারলেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা জেলা চেয়ারম্যান অরুণ ঘোষ এ
চা শ্রমিকদের দুয়ারে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার, নকশালবাড়িতে জোরদার জনসংযোগ


শিলিগুড়ি, ২০ মার্চ (হি.স.): শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার শুক্রবার নকশালবাড়ির মাঞ্জা চা বাগানে জোরকদমে জনসংযোগ সারলেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা জেলা চেয়ারম্যান অরুণ ঘোষ এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। প্রার্থী নিজে চা বাগানের শ্রমিকদের অভাব-অভিযোগ শোনেন এবং নির্বাচনের লড়াইয়ে তাঁদের সমর্থন প্রার্থনা করেন।

শ্রমিকদের শঙ্কর মালাকার বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলি আজ বুথ স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে। গত ১৫ বছরে মুখ্যমন্ত্রী চা বাগান এলাকাগুলিতে পরিকাঠামো ও জনকল্যাণে প্রভূত কাজ করেছেন। এই বিপুল উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করেই তিনি এবার জনগণের কাছে আশীর্বাদ চাইছেন।

অন্যদিকে, বিরোধী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন যে, বিজেপি সাধারণ মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে এবং সমাজে বিভাজনের রাজনীতি করছে। শঙ্কর মালাকারের দাবি, উন্নয়নের নিরিখে এবারের নির্বাচনে পাহাড়-তরাইয়ের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande