টেম্পোর ধাক্কায় মৃত্যু শিশুর, রাস্তা অবরোধ লাভপুরে
বীরভূম, ২০ মার্চ (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর সাতেকের এক শিশুর। শুক্রবার, লাভপুর থানার ধনডাঙা গ্রামে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এর পরে স্থানীয়েরা রাস্তা অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চৌহাট্টা-সাঁইথিয়া রাস্তার ঠিক পাশেই শিশুটির
টেম্পোর ধাক্কায় মৃত্যু শিশুর, রাস্তা অবরোধ লাভপুরে


বীরভূম, ২০ মার্চ (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর সাতেকের এক শিশুর। শুক্রবার, লাভপুর থানার ধনডাঙা গ্রামে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এর পরে স্থানীয়েরা রাস্তা অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চৌহাট্টা-সাঁইথিয়া রাস্তার ঠিক পাশেই শিশুটির পরিবার বসবাস করে। স্থানীয়েরা জানিয়েছেন, শিশুটি মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় চৌহাট্টা দিক থেকে একটি টেম্পো দ্রুত গতিতে এসে পিষে দেয় শিশুটিকে। স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। টেম্পোটিকে আটকে টায়ার জ্বালিয়ে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ। টেম্পোর চালক পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande