ভারী তুষারপাতের মাঝেও কেদারনাথে কড়া নিরাপত্তা, শূন্যের নীচে তাপমাত্রাতেও সতর্ক জওয়ানরা
রুদ্রপ্রয়াগ, ২২ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এলাকায় সাম্প্রতিক ভারী তুষারপাতের জেরে গোটা কেদার উপত্যকা বরফে ঢেকে গিয়েছে। মনোরম এই দৃশ্যের মাঝেই শূন্যের নীচে তাপমাত্রা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

রবিবার জানা গেছে, উত্তরাখণ্ড পুলিশ ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ-এর জওয়ানরা কঠিন আবহাওয়ার মধ্যেও নিয়মিত টহল দিচ্ছেন এবং মন্দির চত্বরে কড়া নজরদারি বজায় রাখছেন। প্রতিকূল পরিস্থিতিতেও উচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন তাঁরা।

এছাড়াও জওয়ানরা নিজেদের ব্যারাক ও আশপাশে জমে থাকা বরফ পরিষ্কার করে কাজের স্বাভাবিক গতি বজায় রাখছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনী শুধু আইনশৃঙ্খলা নয়, খারাপ আবহাওয়ার সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলাতেও প্রস্তুত। ভারী তুষারপাতের মধ্যেও ধাম এলাকায় সর্বক্ষণ নজরদারি চলছে এবং সব ধরনের পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande