জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত দু'টি দোকান
শ্রীনগর, ২২ মার্চ (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড জম্মু ও কাশ্মীরে। রবিবার সকালে ভয়াবহ আগুন লাগে উত্তর কাশ্মীরের বারামুল্লার একটি বহুতলে। আগুনের লেলিহান শিখায় দু''টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। রবিবার সকাল পৌনে ১০টা নাগাদ ব্যস্ততম বাজার এলাকায় আগুন লাগে,
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত দু'টি দোকান


শ্রীনগর, ২২ মার্চ (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড জম্মু ও কাশ্মীরে। রবিবার সকালে ভয়াবহ আগুন লাগে উত্তর কাশ্মীরের বারামুল্লার একটি বহুতলে। আগুনের লেলিহান শিখায় দু'টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। রবিবার সকাল পৌনে ১০টা নাগাদ ব্যস্ততম বাজার এলাকায় আগুন লাগে,।

আগুনের লেলিহান শিখায় খেলনা ও উপহারের দোকান-সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। দু'টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande