আরজি কর হাসপাতালে রোগী মৃত্যুর প্রতিবাদে এবিভিপি-র অবস্থান বিক্ষোভ
কলকাতা, ২২ মার্চ (হি. স.): আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে প্রশাসনিক অবহেলা ও অব্যবস্থার অভিযোগে অবস্থান বিক্ষোভে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। রবিবার কলকাতায় আরজি কর মেডিকেল
প্রতিবাদ এবিভিপি


কলকাতা, ২২ মার্চ (হি. স.): আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে প্রশাসনিক অবহেলা ও অব্যবস্থার অভিযোগে অবস্থান বিক্ষোভে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। রবিবার কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এবিভিপি কর্মী ও সমর্থকেরা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং রোগী পরিষেবার মানোন্নয়নের দাবি তোলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু আরজি কর নয়, পশ্চিমবঙ্গের অধিকাংশ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে প্রশাসনিক অবহেলা ও অব্যবস্থার কারণে।বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, অনেক হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, জরুরি পরিষেবায় দেরি হচ্ছে এবং রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকেই দায়ী করেন তাঁরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande