পিকআপ গাড়ি ও বাইকের সংঘর্ষে দম্পতি-সহ তিনজনের মৃত্যু, গুরুতর আহত চালক
প্রতাপগড়, ২২ মার্চ (হি.স.) : রাজস্থানের প্রতাপগড়ে ভয়াবহ দুর্ঘটনায় দম্পতি-সহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সুহাগপুরা থানা এলাকায় চিতোরগড়-বাঁসওয়ারা জাতীয় সড়ক ৫৬-এর কচোটিয়া গ্রামের ঝানিয়া সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পিকআপ গাড়ির চালক গ
পিকআপ গাড়ি ও বাইকের সংঘর্ষে দম্পতি-সহ তিনজনের মৃত্যু, গুরুতর আহত চালক


প্রতাপগড়, ২২ মার্চ (হি.স.) : রাজস্থানের প্রতাপগড়ে ভয়াবহ দুর্ঘটনায় দম্পতি-সহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সুহাগপুরা থানা এলাকায় চিতোরগড়-বাঁসওয়ারা জাতীয় সড়ক ৫৬-এর কচোটিয়া গ্রামের ঝানিয়া সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পিকআপ গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁসওয়াড়া থেকে প্রতাপগড়ের দিকে আসছিল মুরগি বোঝাই একটি পিকআপ গাড়ি। বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়িটি সড়ক থেকে নেমে পাশের মাঠে উল্টে যায়।

দুর্ঘটনায় মৃতদের পরিচয় পাওয়া গিয়েছে জীবন মীনা (৩৫), তাঁর স্ত্রী চম্পা (৩০) এবং তাঁদের পরিচিত গুড্ডু মীনা (২৬) হিসেবে। জানা গেছে, তিনজনই একই বাইকে করে যাচ্ছিলেন।

ঘটনার খবর পেয়ে সুহাগপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রতাপগড় জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত পিকআপ গাড়ির চালক আসলাম খান (৩০)-কে মধ্যপ্রদেশের মান্দসৌরে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande