
বান্দা, ২২ মার্চ (হি.স.) : বিশ্ব জল দিবস উপলক্ষে উত্তর প্রদেশের বান্দা জেলার নবাব ট্যাঙ্ক এলাকায় রবিবার স্বচ্ছতা অভিযান ও “জল ও লিঙ্গ সমতা” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইনস্টিটিউট ফর ওয়াটার অ্যান্ড ক্লাইমেট ইনিশিয়েটিভস-এর উদ্যোগে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল স্থানীয় জলাশয়গুলির পরিচ্ছন্নতা বজায় রাখা, জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জল সংকটের ফলে নারী ও কিশোরীদের উপর পড়া বৈষম্যমূলক প্রভাব তুলে ধরা। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, যুবক-যুবতী ও শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং স্বচ্ছতা অভিযানে সক্রিয় ভূমিকা নেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা জলপ্রাপ্তির অসাম্য কীভাবে নারী ও কিশোরীদের জীবন, স্বাস্থ্য ও সুযোগকে প্রভাবিত করে তা সৃজনশীলভাবে তুলে ধরেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য