লালগোলা পঞ্চায়েত সমিতি হাতছাড়া কংগ্রেসের
মুর্শিদাবাদ, ২২ মার্চ (হি.স.): মুর্শিদাবাদ জেলার লালগোলায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস পরিচালিত একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য। সোমবার আরও দু’জন সদস্যর যোগ দেওয়ার কথা তৃণমূলে। এর ফলে এই পঞ্চায়েত বোর্ডটিই কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল।
লালগোলা পঞ্চায়েত সমিতি হাতছাড়া কংগ্রেসের


মুর্শিদাবাদ, ২২ মার্চ (হি.স.): মুর্শিদাবাদ জেলার লালগোলায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস পরিচালিত একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য। সোমবার আরও দু’জন সদস্যর যোগ দেওয়ার কথা তৃণমূলে। এর ফলে এই পঞ্চায়েত বোর্ডটিই কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল। রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার। তাঁর সঙ্গেই দলবদল করেন পঞ্চায়েত সমিতির তিন কর্মাধ্যক্ষ হুমায়ুন কবীর, আজিনুর বিবি ও নজরুল ইসলাম। এ ছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্যা শুকতারা বিবি, এলিজা বিবি-সহ মোট ছ’জন নেতা, কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।

লালগোলা পঞ্চায়েত সমিতিতে মোট ৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি আসন কংগ্রেসের, ১২টি তৃণমূলের, একটি বিজেপি এবং একটি নির্দল প্রার্থীর। রবিবারের এই দল পরিবর্তনের ফলে তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়াল ১৮ এবং কংগ্রেসের ১৬। ফলে, এই বোর্ড কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande