ভোট প্রচারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা
পূর্ব মেদিনীপুর, ২৩ মার্চ (হি. স.):- ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে। সোমবার সকালে ময়না বিধানসভার তমলুক ব্লকের হরশংকর গড়কিল্লা বাজারে প্রচারে যান তিনি। সেখানেই স্থানীয় বাসিন্
নির্বাচনী প্রচারে অশোক দিন্দা


পূর্ব মেদিনীপুর, ২৩ মার্চ (হি. স.):- ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে। সোমবার সকালে ময়না বিধানসভার তমলুক ব্লকের হরশংকর গড়কিল্লা বাজারে প্রচারে যান তিনি। সেখানেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা জানান।এলাকাবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে অভিযোগ জানালেও কোনও সমাধান মিলছে না। পাশাপাশি তাঁরা জানান, জনপ্রতিনিধিদেরও এলাকায় দেখা যায় না, ফলে সমস্যার কথা কার কাছে জানাবেন তা বুঝতে পারছেন না। এসময় বিজেপি প্রার্থী অশোক দিন্দা জানান, গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, তাই পঞ্চায়েতে অভিযোগ জানাতে হবে। এছাড়া তিনি বলেন, তাঁদের বিধায়ক কার্যালয়ে এসেও অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ।তিনি আরও জানান, এলাকায় বিজেপির দু’জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন, তাঁদের মাধ্যমেও সমস্যা জানানো যেতে পারে। পরে তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande