
বীরভূম, ২৪ মার্চ (হি.স.): মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাট ১ ব্লক অফিস সংলগ্ন একটি নির্মীয়মাণ বাড়ি থেকে বোমা উদ্ধার করল পুলিশ। এ দিন সকালে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা হল রাজ শেখ, রনি শেখ ও আরমান শেখ। তিন জনের বাড়িই রামপুরহাটের খালাসিপাড়ায়। জেলা পুলিশের এক কর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন বোমা বাঁধার সময়ে হানা দেয় পুলিশ। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি পাঁচটি বোমা ও বোমা তৈরির চার কেজি মশলাও উদ্ধার হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ