রায়গড়ে ড্রোনের নজরদারিতে ফাঁস সবজির আড়ালে আফিম চাষের ঘটনা, গ্রেফতার ২
রায়গড়, ২৪ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের রায়গড় জেলায় সবজির আড়ালে অবৈধভাবে আফিম চাষের অভিযোগ পেয়ে বড়সড় অভিযান চালাল প্রশাসন। ড্রোন নজরদারির মাধ্যমে একাধিক জায়গায় এই চাষের হদিশ মিলেছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে এক সাংবাদিক সম্ম
সবজির আড়ালে আফিম চাষ! রায়গড়ে ড্রোন নজরদারিতে ফাঁস, গ্রেফতার ২


রায়গড়, ২৪ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের রায়গড় জেলায় সবজির আড়ালে অবৈধভাবে আফিম চাষের অভিযোগ পেয়ে বড়সড় অভিযান চালাল প্রশাসন। ড্রোন নজরদারির মাধ্যমে একাধিক জায়গায় এই চাষের হদিশ মিলেছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে এক সাংবাদিক সম্মেলন জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলা শাসক মায়ঙ্ক চতুর্বেদী এবং পুলিশ সুপার শশী মোহন সিং-এর নেতৃত্বে বিগত ৭২ ঘণ্টায় তামনার এলাকার আমাঘাট থেকে শুরু করে লালুঙ্গা উন্নয়ন ব্লকের নবীন ঘাটগাঁও এবং মুদাগাঁও গ্রাম পর্যন্ত একাধিক এলাকায় অভিযান চালানো হয়।

ড্রোন নজরদারির মাধ্যমে জেলার বিভিন্ন অঞ্চলে নজরদারি চালিয়ে সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত করা হয়। খারসিয়া (১৪টি গ্রাম), ঘরঘোরা (১০টি গ্রাম), তামনার (১২টি গ্রাম), লালুংঘা (৪টি গ্রাম), মুকদেগা (৩টি গ্রাম), রায়গড় (১১টি গ্রাম), পুসৌর (১৩টি গ্রাম) এবং ধরমজাইগড় (৭টি গ্রাম) -সহ একাধিক এলাকায় এই নজরদারি চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামনার এলাকার আমাঘাটে সবজির চাষের আড়ালে প্রায় ৬০ হাজারেরও বেশি আফিম গাছ পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এই ঘটনায় ঝাড়খণ্ডের বাসিন্দা এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

এছাড়া লালুঙ্গা এলাকার নবীন ঘটগাঁও গ্রামে আরও এক জমির মালিক নিজের ক্ষেতেই সবজির মাঝে আফিম চাষ করছিলেন বলে অভিযোগ। পুলিশ আফিম বাজেয়াপ্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। একই গ্রামে আরও এক ব্যক্তির বাড়ি থেকে শুকনো আফিম উদ্ধার হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande