গড়িয়ায় বিউটি পার্লারে মহিলাকে ধারালো অস্ত্রের কোপ, আত্মঘাতী যুবক
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): গড়িয়ার তেঁতুলতলা এলাকায় বিউটি পার্লারে ঢুকে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম রূপবাণী দাস (৫০)। তিনি ওই বিউটি পার্লারটি চালাত
গড়িয়ায় বিউটি পার্লারে মহিলাকে ধারালো অস্ত্রের কোপ, আত্মঘাতী যুবক


কলকাতা, ২৪ মার্চ (হি.স.): গড়িয়ার তেঁতুলতলা এলাকায় বিউটি পার্লারে ঢুকে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম রূপবাণী দাস (৫০)। তিনি ওই বিউটি পার্লারটি চালাতেন। যুবকের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। তবে তার সঙ্গে ওই মহিলার সম্পর্ক ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। দু'টি দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande