অখিল গগৈ ধোয়া তুলসি পাতা নন, তাঁর বিরুদ্ধেও বহু অভিযোগ আছে : মুখ্যমন্ত্রী
বরপেটা (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আজ মঙ্গলবার আবারও আঞ্চলিক দল ‘রাইজর দল’-এর সভাপতি বিধায়ক অখিল গগৈ-এর বিরুদ্ধে তীব্র হামলা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কোনও ‘ধোয়া তুলসি পাতা’ নন। তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয
মিডিয়া বাইট দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


মুখ্যমন্ত্রীর ‘জন আশীর্বাদ যাত্রা’র খণ্ডচিত্র


বরপেটা (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আজ মঙ্গলবার আবারও আঞ্চলিক দল ‘রাইজর দল’-এর সভাপতি বিধায়ক অখিল গগৈ-এর বিরুদ্ধে তীব্র হামলা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কোনও ‘ধোয়া তুলসি পাতা’ নন। তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।

আজ সরভোগ-ভবানীপুর বিধানসভা আসনে দলীয় প্রার্থী রঞ্জিতকুমার দাসের পক্ষে হাওয়া তুলতে ‘জন আশীর্বাদ যাত্রা’য় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এখানে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অখিল গগৈকে লক্ষ্য করে তাঁর আগের অভিযোগগুলি পুনরায় তুলে ধরে নির্বাচনী পরিবেশে রাজনৈতিক বক্তব্যকে আরও তীব্র করে তুলেন।

প্রবল বৃষ্টি এবং ঝড়ো আবহাওয়া সত্ত্বেও ‘জন আশীর্বাদ যাত্রা’ জনসমুদ্ৰে পরিণত হয়েছে। সভাস্থলে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীকে ননাভাবে শুভেচ্ছা জানিয়ে সরভোগ-ভবানীপুর বিধানসভা আসনে বিজেপি-প্ৰাৰ্থী রঞ্জিতকুমার দাসকে বিজয়ী করতে অঙ্গীকার করেছেন।

সভা এবং যাত্রায় আগত অনেকেই বলেছেন, বৃষ্টি ও ঝড় মুখ্যমন্ত্রীর সভায় আসা থেকে তাঁদের বিরত রাখতে পারেনি। বহু সমর্থক বলেন, যখন ‘মামা’ (মুখ্যমন্ত্রী) আসেন, তখন আমরা বৃষ্টি-ঝড়ের পরোয়া করি না।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande