বিশ্ব যক্ষ্মা দিবসে সচেতনতার বার্তা দিতে অনুষ্ঠান কৃষ্ণনগরে
নদিয়া, ২৪ মার্চ (হি. স.) : মঙ্গলবার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে নদিয়া জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবন-এ আয়োজিত হলো এক সচেতনতা শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা.
কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে বিশ্ব যক্ষ্মা দিবসের অনুষ্ঠান


নদিয়া, ২৪ মার্চ (হি. স.) : মঙ্গলবার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে নদিয়া জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবন-এ আয়োজিত হলো এক সচেতনতা শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জিত কুমার দাস। এছাড়াও জেলা হাসপাতালের সুপার জয়ন্ত সরকার-সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে যক্ষ্মা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তা নির্মূল করার লক্ষ্যে সচেতনতা বাড়ানোই এখন প্রধান কাজ। ‘যক্ষ্মামুক্ত বাংলা’ গড়ার উদ্দেশ্যেই এ বছরে বিশ্ব যক্ষ্মা দিবসের থিম হল - ইয়েস , উই ক্যান এন্ড টিবি (টিউবারকিউলোসিস) : লেড বাই কান্ট্রিজ, পাওয়ার্ড বাই পিপল।

এদিনের অনুষ্ঠানে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এর পাশাপাশি সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লকের স্বাস্থ্যকর্মীরাও অংশগ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande