
পাটনা, ২৪ মার্চ (হি.স.) : সমৃদ্ধি যাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কৈমুর ও রোহতাস জেলায় সফর করবেন। এই সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কৈমুর জেলায় ৪৭ কোটি টাকার ব্যয়ে ৪৩টি প্রকল্পের শিলান্যাস এবং ১৬২ কোটি টাকার ১৬১টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন।
অন্যদিকে রোহতাস জেলায় ৩২১ কোটি টাকার ১২৯টি প্রকল্পের শিলান্যাস এবং ১৫৯ কোটি টাকার ১৭৯টি প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এখানেও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি মতবিনিময় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমৃদ্ধি যাত্রার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের বাস্তব অগ্রগতি মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এই সফরের মূল লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য