নাম ঘোষণার আগেই বহরমপুরে অধীরের নামে দেওয়াল লিখন কংগ্রেসের
বহরমপুর, ২৪ মার্চ (হি. স.):- প্রার্থী তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল জেলা কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরের কাশিমবাজারের মনীন্দ্রনগর এলাকায় কংগ্র
দেওয়াল লিখন


বহরমপুর, ২৪ মার্চ (হি. স.):- প্রার্থী তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল জেলা কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরের কাশিমবাজারের মনীন্দ্রনগর এলাকায় কংগ্রেস কর্মীদের হাতে তুলি-বালতি নিয়ে দেওয়ালে ‘অধীর চৌধুরীকে ভোট দিন’ স্লোগান লিখতে দেখা যায়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা হিরু হালদার।দলের পক্ষ থেকে এখনও প্রার্থীর নাম ঘোষণা না হলেও কেন এই আগাম প্রচার শুরু—এই প্রশ্নের উত্তরে হিরু হালদার বলেন, বহরমপুর মানেই অধীর চৌধুরী, এখানে অন্য কোনও নামের প্রশ্নই ওঠে না। তাই সময় নষ্ট না করে আগাম প্রচার শুরু করা হয়েছে।অন্যদিকে, এই আগাম দেওয়াল লিখন নিয়ে কিছুটা সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, সব দলেই কিছু অতি-উৎসাহী কর্মী থাকে, সম্ভবত তাদের উদ্যোগেই এই দেওয়াল লিখন শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande