
কলকাতা, ২৪ মার্চ (হি. স.):- নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বুথ লেভেল অফিসার (বিএলও) ও কলেজ পড়ুয়াদের নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নতুন ভোটারদের নিজেদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিক রণধীর কুমার, নির্বাচন কমিশনের মিডিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং, সিইও দফতরের অ্যাডিশনাল সিইও (এসভিইইপি) অরিন্দম নিয়োগী সহ অন্যান্য আধিকারিকরা।এদিন রণধীর কুমার জানান, নতুন ভোটারদের সজাগ ও সচেতন করে তুলতে নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। এর মাধ্যমে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করা হয়।অপূর্ব কুমার সিং জানান, এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে এবং সেই লক্ষ্যেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্রী শ্রবন্তিকা সেন জানান, এই আলোচনার মাধ্যমে ভোটাধিকার ও ভোট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে, যা নতুন ভোটারদের জন্য খুবই উপকারী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়