
কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক মঙ্গলবার সম্পন্ন করলো ভারতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী মাসে একযোগে বিধানসভা নির্বাচন রয়েছে ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এর পাশাপাশি রয়েছে একাধিক আসনের উপ-নির্বাচন। জানা গিয়েছে, নির্বাচন হতে চলা ৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সংলগ্ন ১২টি প্রতিবেশী রাজ্যের মুখ্যসচিব, সিইও, ডিজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করা হয় এদিন। সেখানে ভয়মুক্ত ও প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশনের দাবি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত