পাথারকান্দিতে ৫০ লক্ষ টাকার ড্রাগস সহ গ্রেফতার যুবক, কারাগারে প্রেরণ শ্ৰীভূমি আদালতের
পাথারকা‌ন্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি থানার পু‌লিশ টু‌কেরবাজার এলাকায় ড্রাগস বি‌রোধী অভিযা‌ন চা‌লিয়ে প্ৰায় ৫০ লক্ষ টাকার নি‌ষিদ্ধ নেশার ইয়াবা ট্যাব‌লেট বাজেয়াপ্ত করেছে। মাদক পাচারের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতা
পাথারকান্দিতে ড্রাগস সহ গ্রেফতার যুবক


পাথারকা‌ন্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি থানার পু‌লিশ টু‌কেরবাজার এলাকায় ড্রাগস বি‌রোধী অভিযা‌ন চা‌লিয়ে প্ৰায় ৫০ লক্ষ টাকার নি‌ষিদ্ধ নেশার ইয়াবা ট্যাব‌লেট বাজেয়াপ্ত করেছে। মাদক পাচারের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ড্রাগস পাচারকারীকে পাথারকান্দি থানাধীন ল‌ক্ষ্মীপু‌রের বাংলা‌টিলা গ্রামের বাসিন্দা জনৈক মইনুল হকের ছেলে কালিম উদ্দিন (২৭) বলে পরিচয় পাওয়া গেছে।

পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর মানস‌জ্যো‌তি ব‌ড়ো এ খবর দিয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে এএস ১০ জি ৬১৪৩ নম্ব‌রের এক‌টি স্কু‌টি‌তে চড়ে এক যুবক আস‌লে পু‌লিশ তার গতিরোধ ক‌রে তালা‌শি চালায়। তালাশিতে স্কু‌টির গোপন খোপ থেকে ১০ হাজারটি নি‌ষিদ্ধ মাদক ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করে অভিযানকারী পুলিশের দল।

ওসি ইনস্পেক্টর মানস‌জ্যো‌তি ব‌ড়ো জানান, ধৃ‌তের বিরু‌দ্ধে পাথারকান্দি থানায় এনডিপিএস-এর সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করে রাতভর জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার ধৃত যুবক‌কে শ্রীভূমি সি‌জেএম কো‌র্টে তোলা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে তার ঠাঁই হয় জেল হাজ‌তে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande