
হাইলাকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্দ্যোগে আসন্ন হজযাত্রা উপলক্ষ্যে একদিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের হজ শাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ মার্চ সকাল ১০টা থেকে হাইলাকান্দির রতনপুর রোডের কমিউনিটি অ্যান্ড কালচারাল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অসম ও মেঘালয়ের যৌথ রাজ্য হজ কমিটির নির্দেশনা অনুযায়ী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
হাইলাকান্দি জেলার সকল হজযাত্রীদের নির্ধারিত দিন, সময় ও স্থানে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণ শিবিরে হজ যাত্রীদের যাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, নিয়ম-কানুন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা, পানীয় জল সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস