হাইলাকান্দিতে স্ক্রুটিনি সম্পন্ন, আলগাপুর-কাটলিছড়ায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
হাইলাকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন জমার পর্ব শেষ হওয়ার পর আজ মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হলো মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া। জেলার ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা
হাইলাকান্দিতে স্ক্রুটিনি সম্পন্ন, আলগাপুর-কাটলিছড়ায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল


হাইলাকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন জমার পর্ব শেষ হওয়ার পর আজ মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হলো মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া।

জেলার ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমাকৃত মোট ১২ জন প্রার্থীরই কাগজপত্র যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে এই কেন্দ্রে সব প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার অনুমতি পেলেন।

অন্যদিকে, ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে সোমবার জমা পড়া ২০টি মনোনয়নপত্রের মধ্যে স্ক্রুটিনিতে তিনটি বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে মোট ১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন তথা প্রার্থিত্ব প্রত্যাহারের শেষ দিন ২৬ মার্চ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande