নন্দিতার কংগ্রেস-গমনে বিজেপির কোনও ক্ষতি হবে না : সিইএম দেবোলাল
হাফলং (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : নন্দিতা গার্লোসা কংগ্রেসে যোগদান করলেও বিজেপির কোনও ক্ষতি হবে না বলে দাবি করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা। নন্দিতা গার্লোসার কঠোর সমালোচনা করে দেবোলাল
উকাপা স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : নন্দিতা গার্লোসা কংগ্রেসে যোগদান করলেও বিজেপির কোনও ক্ষতি হবে না বলে দাবি করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।

নন্দিতা গার্লোসার কঠোর সমালোচনা করে দেবোলাল গার্লোসা বলেন, তিনি হচ্ছেন ক্ষমতালোভী এবং মতলবি। ক্ষমতা থেকে সরে থাকতে পারেন না। ক্ষমতার লোভে কংগ্রেসে যোগদান করেছেন নন্দিতা। দেবোলাল বলেন, ২০১৬ সালে বিবি হাগজারকে বিজেপি টিকিট দেওয়ার পর নন্দিতা কংগ্রেসে চলে যান। ২০১৮ সালে ফেরে তিনি বিজেপিতে যোগদান করেন। এর পর দল তাঁকে বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব দেয়।

এমন-কি, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করেছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হাফলং আসনে দল নন্দিতাকে টিকিট দেয় বিজেপি। তার পর রাজ্যের পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি।

বিজেপি নন্দিতাকে সব কিছু দেওয়ার পরও গত লোকসভা নির্বাচনে বিজেপির বিধায়ক হয়ে কংগ্রেস এবং এপিএইচএলসি-র সঙ্গে মিলে বিজেপির বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ করে দেবোলাল বলেন, ঘরে থেকে শত্রুতা করার চেয়ে দল ছেড়ে চলে যাওয়া ভালো। কারণ বাইরে থাকলে খোলাখুলি লড়াই হবে।

তিনি জোর দিয়ে বলেন, নন্দিতা চলে গেলে বিজেপির কোনও সমস্যা হবে না। বিজেপির সমর্থক বেশি। তাই বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা কুড়ি হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করে দেবোলাল গার্লোসা বলেন ‘টাইগার অভি জিন্দা হ্যায়’।

ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার নামের এক জঙ্গি সংগঠন একটি ভিডিও ভাইরাল করে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে ভয় ও আতঙ্কের সৃষ্টি করার যে পরিকল্পনা করেছে এ সম্পর্কে বলতে গিয়ে দেবোলাল বলেন, এ ধরনের কোনও সংগঠন ডিমা হাসাও জেলায় নেই। কংগ্রেস এবং এনপিপি নাগাল্যান্ড থেকে ভাড়া করে বন্দুক নিয়ে এসে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে।

দেবোলাল গার্লোসা বলেন, এতে ভয় করার কোনও কারণ নেই। তিনি বলেন, এনপিপি-প্রার্থী ড্যানিয়েল লাংথাসা গ্রামে গ্রামে গিয়ে যুবকদের ভয় দেখিয়ে বলছে এনপিপিকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিলে পরিণাম খারাপ হবে। তবে ডিমা হাসাও জেলার যুবসমাজ বিজেপির পক্ষেই রয়েছে বলে জানিয়ে দেবোলাল গার্লোসা বলেন, পাহাড়ি জেলার যুবকদের চাকরি থেকে শুরু সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে বিজেপি। তাই যুবকরা বিজেপির সঙ্গেই রয়েছেন।

তবে বিজেপির ভোট কাটতে গ্রামে গ্রামে ড্যানিয়েল লাংথাসা ষষ্ঠ তফশিলির কথা বলবে। নির্মল লাংথাসা বিজেপি হিন্দুর দল জাতপাত ধর্মের কথা বলবে। কিন্তু শেষ সময়ে টাকা নিয়ে সমঝোতা করে ফেলবে বলে গুরুতর অভিযোগ করেছেন দেবোলাল গার্লোসা।

এদিকে আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা কুলেন্দ্র দাওলাগাপু বিজেপি নেত্রী নন্দিতা গার্লোসার কংগ্রেসে যোগদানের বিষয়টি দুর্ভাগ্যজনক এবং বিজেপি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এবারও আমি বিজেপির টিকিটের জন্য আবেদন করেছিলাম। কিন্তু দল আমাকে প্রার্থিত্ব প্রদান না-করলেও আমার কোনও ক্ষোভ নেই। কুলেন্দ্র দাওলাগাপু বলেন, ২০২১ সালেও তিনি বিজেপির টিকিটের জন্য আবেদন করেছিলেন। কিন্তু দল তাঁকে টিকিট দেয়নি। বারবার প্রার্থিত্ব থেকে বঞ্চিত হলেও দলের প্রতি সমর্থন সব সময় থাকবে এবং দলের হয়ে কাজ করে যাবেন। কারণ বিজেপি তাঁকে অনেক কিছু দিয়েছে।

কুলেন্দ্র বলেন, দলের ভালোর কথা চিন্তা করেই হাফলং আসনে রূপালি লাংথাসাকে বিজেপি নেতৃত্ব প্রার্থী করেছে। তিনি বলেন, বিজেপি তাঁকে প্রার্থী না করলেও তিনি বিজেপি দলের হয়ে কাজ করে যাবেন বলে জানিয়ে বলেন, অসম তথা জেলার সার্বিক বিকাশে হাফলং আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য পাহাড়ি জেলার সাধারণ মানুষের কাছে আহ্বান জানান বিজেপির বরিষ্ঠ নেতা কুলেন্দ্র দাওলাগাপু।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande