
বালিয়া, ২৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বালিয়া জেলায় গুলির লড়াইয়ের সময় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার মধ্যরাতে পুলিশি তল্লাশি অভিযানের সময় ঘটনাটি ঘটেছে। পুলিশ তিন অভিযুক্তর কাছে থেকে দুটি দেশি পিস্তল এবং চোরাই মালপত্র উদ্ধার করেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বালিয়া থানার পুলিশ তিন পলাতক অভিযুক্তর উপস্থিতির খবর পায়। পুলিশকে ঘটনাস্থলে দেখে অভিযুক্তরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে বালিয়া থানার সিওয়ান টোলা চাঁদ দিয়ারের বাসিন্দা পুনীত কুমারের (২৩) ডান পায়ে এবং রাকবা টোলা বৈরিয়ার বাসিন্দা মাহিরের (২৪) বাম পায়ে গুলি লাগে। সন্দেহভাজন, রাকবা টোলা বৈরিয়ার বাসিন্দা রাঘব পান্ডেকে তার বাইকের কাছে পড়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই তিন জন সম্প্রতি ডাকাতি ও লুটপাটের দুটি ঘটনায় অভিযুক্ত। পরে পুলিশ আহত দুই অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । পুলিশ তিন অভিযুক্তর কাছে থেকে দুটি দেশি পিস্তল এবং চোরাই মালপত্র উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন