কানপুরে সিঁধ কেটে গয়নার দোকানে চুরি, গ্রেফতার তিন অভিযুক্ত
কানপুর, ২৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে গয়নার দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত দুই অভিযুক্ত এবং চুরি যাওয়া জিনিস কেনার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৯০ শতাংশ চুরি যাওয়া গয়ন
কানপুরে গয়নার দোকানে চুরি,গ্রেপ্তার ৩


কানপুর, ২৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে গয়নার দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত দুই অভিযুক্ত এবং চুরি যাওয়া জিনিস কেনার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৯০ শতাংশ চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকেরি থানার এলাকার পটেল নগরে ‘খাটু শ্যাম জুয়েলার্স’ নামে একটি দোকানে ১৬-১৭ মার্চ রাতে সিঁধ কেটে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা, রুপোর গয়না, নগদ অর্থ ও ডিভিআর চুরি করা হয়।

সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন সূত্রে খবর পেয়ে ৮০ ফিট রোড এলাকা থেকে দুই অভিযুক্ত মহম্মদ শাকিল ও ধর্মেন্দ্র গৌতম ওরফে জাভেদ -কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরি করা সামগ্রী বেকনগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। এরপর তৃতীয় অভিযুক্ত শাহ কামাল-কেও গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া গয়নার বড় অংশ ছাড়াও চুরিতে ব্যবহৃত মোটরসাইকেল, লোহার রড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত মহম্মদ শাকিলের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। অন্য অভিযুক্তের বিরুদ্ধেও আগে থেকে মামলা রয়েছে। গোটা চক্রের সঙ্গে আরও কারওর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande