(আপডেট) পার্লারে ঢুকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক মহিলা-সহ দুই
সোনারপুর, ২৪ মার্চ (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার রাজপুর–সোনারপুর এলাকায় দিনের আলোয় একটি বিউটি পার্লারের ভেতরে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর জখম হলেন পার্লারের মালকিন সহ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত মহিলার নাম রূপ দাস
পরকীয়া


সোনারপুর, ২৪ মার্চ (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার রাজপুর–সোনারপুর এলাকায় দিনের আলোয় একটি বিউটি পার্লারের ভেতরে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর জখম হলেন পার্লারের মালকিন সহ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত মহিলার নাম রূপ দাস ওরফে পম্পা (৪৯)। তিনি রাজপুর-সোনারপুর পৌরসভার রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং একটি বিউটি পার্লার চালাতেন।মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এক যুবক পার্লারের ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর পার্লারের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা মহিলার স্বামীকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে পার্লারের কাচের দরজা খুলে দেখেন, ওই যুবক ধারালো ছুরি দিয়ে রূপবাণী দাসের গলায় আঘাত করছে। রক্তাক্ত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর মহিলার স্বামী অভিযুক্ত যুবককে পাকড়াও করে বাইরে নিয়ে আসেন।বাইরে এনে দেখা যায়, যুবকের গলাতেও গভীর ক্ষত রয়েছে। অনুমান করা হচ্ছে, মহিলাকে আঘাত করার পর সে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের মতে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করেই এই হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande