চাকরি আগে, তারপর ভোট; আরামবাগে তৃণমূল প্রার্থীর প্রচারে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা
হুগলি, ২৪ মার্চ (হি.স.) : ভোটের মুখে আরামবাগের গ্রামাঞ্চলে জমে থাকা ক্ষোভের প্রকাশ ঘটল মঙ্গলবার। প্রচারে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগকে। মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল-সহ একাধিক গ্রাম
চাকরি আগে, তারপর ভোট; আরামবাগে তৃণমূল প্রার্থীর প্রচারে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা


হুগলি, ২৪ মার্চ (হি.স.) : ভোটের মুখে আরামবাগের গ্রামাঞ্চলে জমে থাকা ক্ষোভের প্রকাশ ঘটল মঙ্গলবার। প্রচারে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগকে।

মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল-সহ একাধিক গ্রামে প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা কর্মসংস্থান, কৃষি ও সরকারি পরিষেবা নিয়ে সরব হন। প্রচারের মাঝেই এক মহিলা তাঁর ছেলের বেকারত্বের কথা তুলে ধরে বলেন, “ছেলেকে মাস্টার্স করিয়েছি, কিন্তু চাকরি নেই। এবার যে চাকরি দেবে, তাকেই ভোট দেব।”

অন্যদিকে কৃষকরাও আলুর ন্যায্য দাম না পাওয়া এবং বাজার সংক্রান্ত সমস্যার অভিযোগ তোলেন। এক চাষির প্রশ্ন, “আলুর দাম নেই কেন? চাষিরা সমস্যায় কেন?”—এই ধরনের প্রশ্নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সরকারি আবাসন প্রকল্প নিয়েও অভিযোগ ওঠে। এক মহিলা দাবি করেন, আবেদন করেও এখনও বাড়ি পাননি। যদিও এই অভিযোগ অস্বীকার করেন প্রার্থী মিতা বাগ।

প্রচারের সময় একাধিক প্রশ্নের মুখে পড়লেও প্রার্থীকে প্রচার চালিয়ে যেতে দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande