বসিরহাটে তৃণমূল কর্মীর বাড়ি থেকে ২২টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনা , ২৪ মার্চ (হি.স.) : ভোটের মুখে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়া থানার সোনাপুকুর এলাকার শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া থেকে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে মঙ্গলবার ২২টি তাজা বোম
বসিরহাটে তৃণমূল কর্মীর বাড়ি থেকে ২২টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য


উত্তর ২৪ পরগনা , ২৪ মার্চ (হি.স.) : ভোটের মুখে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়া থানার সোনাপুকুর এলাকার শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া থেকে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে মঙ্গলবার ২২টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মুজিবর মোল্লা। তিনি স্থানীয়ভাবে সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ির ভিতর থেকে একের পর এক বোমা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বাড়িতেই বোমা তৈরি করা হত। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। ভোটের আগে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুতের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। এই বোমাগুলি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande