

বরপেটা (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : মুখ্যমন্ত্রীর ‘জন আশীর্বাদ যাত্রা’-র পর সরভোগ-ভবানীপুর আসন ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে গেছে, দাবি কেন্দ্রের বিজেপি-প্ৰাৰ্থী মন্ত্রী রঞ্জিতকুমার দাসের।
আজ মঙ্গলবার সকালে ভারী বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার ‘জন আশীর্বাদ যাত্রা’ যেন জনসমুদ্রে পরিণত হয়। যাত্রার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি-প্রার্থী রঞ্জিত দাস বলেন, যাত্রায় ব্যাপক জনসমর্থন পাওয়া গেছে। এতে স্পষ্ট, বিজেপি এবং তার মিত্রদলগুলির পক্ষে পরিবেশ তৈরি হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করে দাবি করেছেন, দল এই আসনে নিরঙ্কুশ জয় অর্জন করবে।
রঞ্জিত দাস আরও বলেন, আজকের জন আশীর্বাদ যাত্রা অসমের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফল যাত্রা হিসেবে প্রমাণিত হবে। যাত্রায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ও উৎসাহ ছিল অপরিসীম।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস