
উমারিয়া, ২৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্য-এ আবারও বাঘের শিকার করার ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঘ গরু শিকার করে সেটিকে টেনে নিয়ে যাচ্ছে।
ঘটনাটি উমারিয়া-তালা রোডের ভদ্রশিলা এলাকার কাছে। জানা গিয়েছে, কিছু পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই দৃশ্য দেখতে পান। বাঘটি শিকার করা গরুটিকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল। সেই সময়ই তাঁরা ভিডিওটি ধারণ করেন এবং পরে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বন দফতর সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে দেখা বাঘটির নাম ডি-১। এদিন ড. অনুপম সহায় জানিয়েছেন, বাঘটি সত্যিই একটি গরু শিকার করেছে এবং ভিডিওটি সাম্প্রতিক।
আধিকর্তাদের মতে, বাঘটির বয়স প্রায় সাত k
বছর। ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হলেও বন দফতর পরিস্থিতির উপর নজর রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য