এসআইআর-এর অতিতিক্ত ভোটার তালিকা প্রকাশ, রইল ধোঁয়াশা
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): বিবেচনাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করা হয়। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায
নির্বাচন কমিশন


কলকাতা, ২৪ মার্চ (হি.স.): বিবেচনাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করা হয়। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও।

বুথ অনুযায়ী দু'টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে। কমিশন সূত্রে খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন। তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande