সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে, তবে সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই ঝড়বৃষ্টির পরিস্থিতি। চলতি সপ্তাহের শেষ দিক
বুধের পর বৃষ্টি থামবে, দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ


কলকাতা, ২৪ মার্চ (হি.স.): দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে, তবে সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই ঝড়বৃষ্টির পরিস্থিতি। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বৃষ্টি হলেও, তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম (-০.৭ ডিগ্রি)।

আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় শুক্রবার তুলনামূলক বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে মঙ্গলবারও ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande