মণিপুরের উখরুলে ফের গুলিচালনা, হতাহতের খবর নেই
ইমফল, ২৮ মাৰ্চ (হি.স.) : মণিপুরের উখরুল জেলায় নতুন করে গুলিচালনার ঘটনা সংগঠিত হয়েছে। এতে কেউ হতাহত না হলেও, গুলিচালনার ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেচে কুকি সিএসও ওয়ার্কিং কমিটি। এক বিবৃতিতে কুকি সিএসও ওয়ার্কিং কমিটি জানিয়েছে, গতকাল শুক্রবার রাত ১০টা
গুলিচালনা (ফাইল ফটো)


ইমফল, ২৮ মাৰ্চ (হি.স.) : মণিপুরের উখরুল জেলায় নতুন করে গুলিচালনার ঘটনা সংগঠিত হয়েছে। এতে কেউ হতাহত না হলেও, গুলিচালনার ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেচে কুকি সিএসও ওয়ার্কিং কমিটি।

এক বিবৃতিতে কুকি সিএসও ওয়ার্কিং কমিটি জানিয়েছে, গতকাল শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে লিতান–সারেইখং এলাকায় কুকি অধ্যুষিত গ্ৰামে প্রায় ১৫ রাউন্ড স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে।

কমিটি অভিযোগ করেছে, সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা নিউ হেভেনের দিক থেকে চেপু ইয়াওলেনের দিকে গুলি চালিয়েছেয়। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, উসকানি সত্ত্বেও কুকি এলাকার বাসিন্দারা সংযম বজায় রেখেছেন। তাঁরা পাল্টা গুলি চালাননি। ফলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনাকে একটি পুনরাবৃত্ত ধারা হিসেবে বর্ণনা করে কমিটি দাবি করেছে, সাম্প্রতিক মাসগুলোতে উখরুল ও পার্শ্ববর্তী কামজং জেলার বেশ কয়েকটি কুকি অধ্যুষিত মংকোট চেপু, শাংকাই, থাওয়াই কুকি, চাসসাদ এবং নিকটবর্তী গ্রাম লেপলেন ও টিংপিবুং গুলি বর্ষণ সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের শিকার হয়েছে।

কমিটি আরও অভিযোগ করেছে, এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা এবং পাহাড়ি জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তোলার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে। প্রশাসনের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে কমিটি তাংখুল শীর্ষ সংগঠনগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে মণিপুর সরকার ও কেন্দ্রের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছে। তারা জানতে চেয়েছে, কতদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো কোনও বাধা ছাড়াই কার্যকলাপ চালিয়ে যাবে?

জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে কমিটি সতর্ক করেছে, বারবার উসকানি চলতে থাকলে স্থিতিশীলতা নষ্ট হতে পারে এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে বিবৃতিতে তারা উল্লেখ করেছে, কুকিদের মধ্যে ধৈর্য দ্রুত কমে আসছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande