ভোটের প্রচারে শারদ্বত মুখোপাধ্যায়, জনসংযোগে বিধাননগরের বিজেপি প্রার্থী
বিধাননগর, ২৯ মার্চ (হি.স.): ভোটের প্রচারে বেরিয়ে মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন বিধাননগরের বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণের মাঝেই নিজের নির্বাচনী প্রচার সারেন। সেন্ট্রাল পার্কে উপস্থিত ম
ভোটের প্রচারে শারদ্বত মুখোপাধ্যায়, জনসংযোগে বিধাননগরের বিজেপি প্রার্থী


বিধাননগর, ২৯ মার্চ (হি.স.): ভোটের প্রচারে বেরিয়ে মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন বিধাননগরের বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণের মাঝেই নিজের নির্বাচনী প্রচার সারেন। সেন্ট্রাল পার্কে উপস্থিত মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন। সবার কাছে বিজেপি-কে আশীর্বাদ করার আহ্বান জানান।

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, এখন সকাল, পরিবেশটা বেশ ভালো, লোকজনও আছেন। আমরা সবার কাছ থেকে আশীর্বাদ পাচ্ছি। গতকাল আমাদের বিরোধী দল (টিএমসি) আমাদের পোস্টার লাগাতে দেয়নি। যদি লড়াই করতেই হয়, তাহলে সমান সুযোগের ভিত্তিতে লড়াই করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande