সংশোধন...অরুণাচলের আনজাও জেলায় গভীর খাদে গাড়ি, হতাহত শিশু-মহিলা সহ সাত
ইটানগর, ২৯ মাৰ্চ (হি.স.) : অরুণাচল প্রদেশের আনজাও জেলার প্রত্যন্ত দুর্গম এলাকায় একটি পিকআপ গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় এক শিশু ও মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য তিনজন। মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদে
দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার অভিযান সেনার


ইটানগর, ২৯ মাৰ্চ (হি.স.) : অরুণাচল প্রদেশের আনজাও জেলার প্রত্যন্ত দুর্গম এলাকায় একটি পিকআপ গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় এক শিশু ও মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য তিনজন। মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের মন্ত্রী দাসাংলু পুল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মন্ত্রী দাসাংলু।

আজ রবিবার আনজাও জেলা পুলিশের সদর দফতরের এক আধিকারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি গতকাল শনিবার বিকালের দিকে কিবিথু সার্কলের সীমান্তবর্তী দুর্গম অঞ্চল ইয়াকুং গ্রাম এবং বারাকুন্দানের মধ্যবর্তী এলাকায় সংঘটিত হয়েছে। দুৰ্ঘটনার খবর পেয়ে অকুস্থলে এসডিআরএফ-এর দল নিয়ে ছুটে যায় পুলিশ। যায় সেনাবাহিনীর জওয়ানের দল। তাঁরা সম্মিলতভাবে উদ্ধার করেন হতাহতদের।

নিহতদের বিজয় ওরাং (৪১), অনু ওরাং (৩৮), আয়ুষ ওরাং (৫) এবং মীনা মুড়া (৩৫) বলে শনাক্ত করা হয়েছে। আহত তিনজনকে প্রথমে ওয়ালং-এর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। হতাহতদের কয়েকজন ‘জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স’ (গ্ৰিফ)-এর কৰ্মী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande